অর্থ-বাণিজ্য

দেশের বাজারে আটা-ময়দা ও ডালের দাম ঊর্ধ্বমুখী

চাল-চিনির পর সপ্তাহ ব্যবধানে দেশের বাজারে ঊর্ধ্বমুখী আটা-ময়দার দাম। প্রতিকেজিতে দাম বেড়েছে ৫ টাকা পর্যন্ত।

আজ শুক্রবার কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর ও রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, মিলগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে আটা-ময়দা পাওয়া যাচ্ছে না। তাই দাম বাড়তির দিকে। সরবরাহ না বাড়লে সামনে দাম আরও বাড়বে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতিকেজিতে ২ থেকে ৫ টাকা বেড়ে খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকায়; আর প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তবে গত সপ্তাহে খোলা আটা ৪৮ থেকে ৫০ এবং প্যাকেটজাত আটা ৫৫ টাকায় বিক্রি হয়েছে।

আর খুচরা পর্যায়ে প্রতিকেজি খোলা ময়দা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর প্যাকেটজাত ময়দা বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। তবে গত সপ্তাহে খোলা ময়দা ৬৫ টাকা এবং প্যাকেটজাত ময়দা ৭০ টাকায় বিক্রি হয়েছে।

ক্রেতারা বলেন, বাজারে এমনিতেই চড়া নিত্যপণ্যের দাম। এর মধ্যে প্রতি সপ্তাহেই ২ থেকে ৫ টাকা বাড়ছে আটা ও ময়দার দাম। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের আরও কঠোর হওয়া প্রয়োজন।

এদিকে বাজারে ঊর্ধ্বমুখী ছোলা, মসুর ও মুগ ডালের দাম। কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে চিকন মসুর ডাল ১৪০ থেকে ১৪৫ টাকায় এবং মোটা মসুর ডাল ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

আরও পড়ুনঃ চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন তীক্ষ্ণ দৃষ্টি রাখছে: খাদ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক